পুনম শাহরীয়ার ঋতু
শৈশব তুমি শুধু কেবলি
অবাক রুদ্রদীপ
হারিয়ে ফেলেছি কবেই
যদিও যানি, খুঁজে ফেরা হবেনা কোনদিন
অযথা স্মৃতির আপাদমস্তক ভেত করে
প্রতিদিনের সুখ দুঃখ প্রকাশ প্রায়
এক একটি দিন, প্রত্যেক সময়ের যাতাকলে আষ্টে পিষ্টে আছে
তুমি এখন কেবলি শুখিয়ে যাওয়া নদীর মতো
সরল রেখা গুলি সবুজ কে হার মানতে বাধ্য করে
অবুঝ শিশুর বায়নার মতো
তোমাকে তো হারিয়ে ছিলাম, সেই পথের বাকে
তুমি কি যানো, রোজ তোমার জন্য অপেক্ষা করি
অনেকেই আসে, শুধু তুমি আসোনা
তোমার সেই দুরন্ত স্বভাবের দিন গুলি
আমার অবাধ্য ইচ্ছা টুকু কে লাগাম টেনে ধরে
অনেক কষ্টেসৃষ্টে জীবনযাপন
তবু্ও বলছি
শৈশব তোমাকে ফিরে পেতে চাই
কিছু ভুলের পদচারনা ঠিক ছিলো কিনা।
ঋতু
১৭/০৮/১৯
উৎসর্গঃস্নেহের জান পিও কে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।