স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বন্ধু হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন বন্ধু মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।