মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানি বন্ধ সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সংহতি প্রকাশ করে সুধি সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।