৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে আ,লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯
বমু বিলছড়িতে আ,লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

মোঃ আবুল হাশেম ,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ,ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ আগষ্ট) সকাল ৮ থেকে দিনব্যাপী কর্মসূচির অংশের খদমে কুরআন,দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করে, সারাদিন বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ সর্বশেষ সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও আ,লীগ নেতা মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবুল সঞ্চালনায় আ,লীগের সহ-সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি এম.কফিল উদ্দীন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার, ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক মোঃ নাজমুল হুদা,ইউনিয়ন আ,লীগ নেতা মোঃ লোকমান,কৃষক লীগের সাঃ সম্পাদক আবু ছালেক,ছাত্রলীগের সম্পাদক মোঃ বেলাল প্রমূখ।

Manual4 Ad Code

প্রসংগত, সভাশেষে প্রায় ২৩৫টি পরিবারকে মানুষের সওয়াবের উদ্দেশ্যে কাঙ্গালি ভোজ প্যাকেট বিতরণ করা হয়।

Manual6 Ad Code