নোয়াখালীতে পেটের ভিতর ইয়াবা নিয়ে যাবার পথে গ্রেফতার-১
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: টেকনাফ থেকে নোয়াখালী যাবার পথে মো. ইউনুস (২০) নামের তরুণ ২৩০০শত পিস ইয়াবা গিলে খেয়ে পেটে করে নিয়ে যাবার সময় আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বেগমগঞ্জের পৌর হাজীপুর বাজারে স্বাধীন বাংলা পরিবহন থেকে তাকে আটক করা হয়েছে। আটক ইউনুস কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যহ্নীলা নয়াবাজার এলাকার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আবুল কাশিমের ছেলে। তিনি টেকপাড়া আশ্রয়কেন্দ্রের ৫৫ নম্বর বাড়িতে থাকতেন। দুপুর পর্যন্ত তার পেট থেকে স্কচটেপ মোড়ানো ৪৬টি প্যাকেটে ২৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আরও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা বাস থেকে ইউনুসকে আটক করা হয়। পরে তার পেটে ইয়াবা রয়েছে বলে স্বীকার করলে বিশেষ প্রক্রিয়ায় ২৩০০ পিস ইয়াবা বের করা হয়। উদ্ধার প্রক্রিয়া শেষ হলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।