রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ
বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পূর্বাচল সেক্টর ৪-এ উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।
এরপর সুধীসমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা। সমাবেশকে সামনে রেখে সকাল ৮টার মধ্যেই রাজউকের মাঠে কানায় কানায় পূর্ণ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর নেতাকর্মীদের আগমনে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।