বিশেষ প্রতিনিধি : ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচন ২০২৩ সুষ্ঠু নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ( সরাইল - আশুগঞ্জ ) আসনের উপ-নির্বাচন ভোট গ্রাহণে নিরপক্ষ ভাবে বিজয়ী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র ( প্রার্থী ) কলারছড়ি মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয় । এসময় ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম । ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জ দুই উপজেলার মাঝে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। এরমধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫০৩ পুরুষ ও ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন । প্রায় ৬০ হাজার ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে । উপস্থিতি কম হওয়া প্রসঙ্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা-প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: শাহগীর আলম বলেন । ভোটারদেরও ইচ্ছা থাকতে হবে । যা প্রার্থীরা মোটিভেট করতে পারেননি ভোটারদের । ভোটার আনাতো প্রার্থীদের দায়িত্ব । যা প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।