মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী যুব রেডক্রিসেন্টের পক্ষ থেকে চাটখিলে বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র চাটখিল উপজেলা টিম ৬০ জন অসহায় শীতার্ত ব্যক্তির মাঝে বিতরণ করে। শীতবস্ত্র বিতরণকালীন উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা ইউনিটের দলনেতা ফজলে রাব্বি আবিদ, বিভাগীয় উপ-প্রধান রফিকুল ইসলাম রনি ও বিএম আল মেহেদী, চাটখিল উপজেলা টিমের বন্ধুত্ব বিভাগীয় প্রধান তারফিনা শাহনাজ রজব প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।