চাটখিলে কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের একাদশ শ্রেণীর (১ম বর্ষের) ক্লাস বুধবার শুরু হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে ক্লাস শুরুর কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ আবদুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক সাংবাদিক জসিম মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ্ চৌধুরী ও কলেজের সহকারী অধ্যাপক আবু তৈয়ব। সভায় বক্তরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।