মহানগর প্রতিনিধি:
আনোয়ারা উপজেলাধীন থিলপাড়া গ্রামস্থ শ্রী শ্রী জগন্নাথ ধামের ১২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ ২৭,২৮,২৯ জানুয়ারী ২০২৩ ইংরেজি ১২,১৩,১৪ মাঘ ১৪২৯ বাংলা শুক্রবার,শনিবার,রবিবার অনুষ্ঠিত হবে।প্রতি বছরের ন্যায় এই বছরও ধর্মীয় আলোচনা সভা,শুভ অধিবাস ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রক্ষ মহানামযজ্ঞ।অনুষ্ঠান মালায় ২৭ জানুয়ারী শুক্রবার গুরুপূজা,শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সাংস্কৃতি অনুষ্ঠান,ধর্মীয় আলোচনা সভা ও শুভ অধিবাস।২৮ জানুয়ারী শনিবার অষ্টপ্রহরব্যাপি তারকব্রক্ষ মহানামযজ্ঞ,মহাপ্রসাদ আস্বাদন।২৯ জানুয়ারী রবিবার ঊষালগ্নে নগরকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আয়োজনের প্রতিটি পর্বে সকল ভক্ত শুভাকাঙ্খীগনের স্ব বান্ধব উপস্থিতি কামনা করছেন শ্রী শ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদ, ধাম উন্নয়ন পরিষদ ও উৎসব উদযাপন পরিষদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।