৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুরে মাদকের রাণী সাহানা ধরাছোঁয়ার বাহিরে।

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
বিশ্বম্ভরপুরে মাদকের রাণী সাহানা ধরাছোঁয়ার বাহিরে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ক্রাইম রিপোর্টার সুনামগঞ্জ।

Manual4 Ad Code

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির আক্তাপাড়া গ্রামের মোস্তফার স্ত্রী সাহানা সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে, জানাজায় স্বামী স্ত্রী দুজনেই এরকম অবৈধ মাদক ব্যবসা করে আসছে, এলাকা সুত্রে আরও জানাযায়, দীর্ঘদিন যাবত মোস্তফা ও তার স্ত্রী সাহানা মাদকের ব্যবসা করছে, এবিষয়ে তাদেরকে এলাকার সমাজের লোকজন অনেকবার নিষেধ করলেও তারা কোন পাত্তাই দিচ্ছে না বলেও অভিযোগ আছে স্থানীয়দের, কিছু দিন আগে সাহানার স্বামী মোস্তফা মাদকসহ গ্রেফতার হলেও বন্ধ হয়নি তাদের ব্যবসা, ফলে নষ্ট হচ্ছে এলাকার যুবসমাজের চিত্র, বর্তমানে মোস্তফা জেলে রয়েছেন কিন্তু ব্যবসা হিসেবে তার স্ত্রী চালিয়ে যাচ্ছে তাদের নিত্য মাদক ব্যবসা, বর্তমানে মাদকের পাশাপাশি জুয়া খেলাও চালিয়ে যাচ্ছে, যুবসমাজের আরেকটি আকর্ষন হলো ইয়াবা ট্যাবলেট, আর সেই ট্যাবলেটও বিক্রি করছে সাহানা, আর তাদের জন্যই নষ্ট হচ্ছে এলাকার যুবসমাজ, এবিষয়ে আক্তাপাড়া গ্রামের সভাপতি বাবুল মিয়া বলেন, আমরা তাদেরকে অনেকবার নিষেধ করেছি কিন্তু তারা, আমাদের কথার কোন তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ মাদক ব্যবসা, অন্যদিকে বিশ্বম্ভরপুর থানার সেকেন্ড (ওসি) পবিত্র সিনহা বলেন, আমরা জানতাম মোস্তফা মাদক ব্যবসা করতো এবং তাকে আমরা মাদক সহ গ্রেফতার করেছি, কিন্তু তার স্ত্রী যে মাদক ব্যবসা করে তা আমরা জানিনা যদি কোন প্রমাণ পাই তাহলে তাকেও গ্রেফতার করা হবে।