২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নেত্রকোণা জেলা পুলিশে থেকে পুরস্কার পেলো কলমাকান্দা থানা

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
নেত্রকোণা জেলা পুলিশে থেকে পুরস্কার পেলো কলমাকান্দা থানা

Manual7 Ad Code

নেত্রকোণা জেলা পুলিশে থেকে পুরস্কার পেলো কলমাকান্দা থানা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কলমাকান্দা থানাকে সবুজয়ান পুরস্কার দিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মাসিক অপরাধ সভায় পুলিশ কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ থানার সাবেক অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান এবং বর্তমান অফিসার ইনচার্জ আবুল কালাম এর হাতে এই পুরস্কার তুলে দেন।

Manual1 Ad Code

জানা যায়, বৈশ্বিক সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সকল পতিত জমিতে চাষাবাদের নির্দেশনা প্রদান করলে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে জেলার পুলিশ সুপার পুলিশ লাইন্স, সকল থানা এবং সকল পুলিশ স্থাপনায় পতিত জায়গায় সবজি, ফুল, ফল চাষের নির্দেশ দেন। সেই সাথে চাষাবাদে উৎসাহিত করতে, সবুজয়ানের জন্য পুরস্কার ঘোষণা করেন।

এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশ সদস্যরা অব্যবহৃত পতিত জায়গায় সবজি ফুল ও ফলের চাষ করে থানা প্রাঙ্গণ এবং পুলিশ লাইন্স সবুজ করে তোলে। সবুজয়ানের এই প্রতিযোগিতায় ৮০ শতাংশ জমিতে সবজি, ফুল চাষ করে প্রথম স্থান অধিকার করে কমলাকান্দা।

Manual1 Ad Code

এসময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সকলের সবুজয়ান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে থানার সাবেক এবং বর্তমান অফিসার ইনচার্জের হাতে সবুজয়ান পুরস্কার তুলে দেন।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।