প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

টাঙ্গাইলে রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র
——————————————
স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল পৌরসভা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে, টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
১৭ জানুয়ারী মঙ্গলবার রাত ৯ টায় শহরের নিরালা মোড় এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগম, টাঙ্গাইল জেলা হরিজন ক্লিনার্স (ঝাড়ুদার) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ হরিজন 'সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলা-বালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিস্কার করা হলে জন সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিস্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিস্কার করা হবে। এতে দিনের বেলায় যানবাহন ও মানুষের চলাচলে কোন দুর্ভোগ পোহাতে হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।