
হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছিলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা (শুরু করা) একটি ভালো ধারণা। কারণ এটি একটি বিশ্বকাপ, তাই না? আপনি টস ফ্যাক্টর নিয়ে খুব বেশি আপস করতে চান না এবং আপনি এই সুবিধাটা সম্পূর্ণভাবে সরিয়ে নিতে চান। আমি তাড়াতাড়ি শুরু করার ধারণাটি পছন্দ করি, তবে আমি জানি না এটি সম্ভব কিনা।তিনি আরও বলেন, ‘সম্প্রচারকারীরা সিদ্ধান্ত নেবে খেলাটি কখন শুরু করা উচিত। কিন্তু আদর্শভাবে আপনি খেলায় এমন সুবিধা চান না। তবে আমি তাড়াতাড়ি শুরু করার ধারণা পছন্দ করি।’
এর আগে ভারতের স্পিনার অশ্বিন বিশ্বকাপের ম্যাচ শুরুর সময়ের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিশ্বকাপের ম্যাচ সকাল ১১.৩০টা শুরু হলেও তা দর্শকদের সংখ্যাকে ক্ষতিগ্রস্ত করবে না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।