কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে ঐ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুর ১২.৫০মিনিটে ঘাটাইলের বানিয়া পাড়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান,টাঙ্গাইল থেকে বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ঐ বাসের একজন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।