অনলাইন ডেস্ক :আগানী বুধবার (৫ জুন) বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা অবশ্য প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।
তারপর ভারত। তবে আগে থেকেই তাই মাঠের বাইরের খেলা শুরু করে দিল প্রোটিয়ারা।
এবার বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে বসলেন দক্ষিণ আফ্রিকার এক নম্বর পেসার কাগিসো রাবাদা।
আইপিএলের একটি পুরানো ঘটনা তুলে ধরলেন তিনি। তারপর বিরাট কোহলিকে বলে বসলেন অপরিত।
রাবাদা বললেন, ''দিল্লি-বেঙ্গালুরুর একটি ম্যাচে কোহলি আমার ওভারে চার মারে। তারপর আমার সামনে এসে কিছু একটা বলে। আমি বুঝতে পারিনি। আমিও পাল্টা জবাব দিই। তারপরই ও রাগ দেখাতে শুরু করে। পেশাদার ক্রিকেটে এমন তো হয়েই থাকে। তাতে রাগ দেখানোর মানে তো ও অপরিণত। আমাকে কেউ দুর্বল বললে আমি মেনে নিতে পারি না। উত্তেজিত হয়ে পড়ি। ''
উল্লেখ্য, সেই ওভারের পরের বলটি কোহলির শরীর লক্ষ্য করে করেন রাবাদা। আর সেই ডেলিভারি সামলাতে কোহলিকে কিন্তু হিমশিম খেতে হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।