মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠিত একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে,চাটখিল সোনাইমুড়িতে ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
২৭শে ডিসেম্বর মঙ্গলবার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ শুরু হয়। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের কুলুসি পূর্বপাড়া বানসা ঈদগা মাঠ, ডাঃ খলিলুর রহমান স্কুল মাঠ ও পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এছাড়া আয়োজিত অনুষ্ঠান সমূহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন, চাটখিল বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
মোহাম্মদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কিরণের সঞ্চালনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।