কেএম সুজন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১৮ পিচ ইয়াবা সহ এস এম সজন মাহমুদ (২৫) কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, এসআই অশোক ভূষন সাহা সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার ১১-০৮-১৯ ইং রাত ৯.৪৫ মিনিটে সদর উপজেলার ফাল্গুনী সিনেমা হলের দক্ষিণ পাশের "স" মিলে সামনের পাকা রাস্তার উপস্থিত হয়। ইয়াবা বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজন পালানোর চেষ্টা করলে তখন তার দেহ তল্লাশি করে।এ সময় তার প্যান্টের পকেট থেকে পলেথিনে মোড়ানো গোলাপি রং এর ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ঐ চৌকস দলটি।
এ বিষয়টি নিশ্চত করে অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, উপজেলার বাবনাপাড়ার এস এম তারেক মাহমুদ এর ছেলে এস এম সজন মাহমুদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় মামলা রুজু করে সজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।