শেখ তিতুমীর ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে ১০ম বারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। ভোটে পাস হওয়ার পর আলাদাভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তিনি। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় টানা ১০ম বারের মতো দলটির নেতৃত্ব দেবেন তিনি।
২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন-
অসীম কুমার উকিল
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।