"শেখ মাহমুদুল হাসান পারভেজ ": কাতার বিশ্বকাপের সেরা গোল নির্বাচনের জন্য ১০টি গোলকে মনোনীত করেছিল ফিফা। সেই ১০টি গোলের মধ্যে রিচার্লিশনের গোলটিই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে।
রিচার্লিশনের এই গোলটি ছিল বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে। দুর্দান্ত বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন তিনি। সবগুলো গোলকে পেছনে ফেলে এটাই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে।
এই তালিকায় আরও ৯টি গোল ভোটের জন্য মনোনীত হয়েছিল। তারমধ্যে রিচার্লিশনের আরও একটি গোল ছিল। ছিল নেইমারের ক্রোয়েশিয়ার বিপক্ষে করা গোলটিও।
তবে সমস্ত গোলকে পেছনে ফেলে ভক্তদের ভোটে সেরা নির্বাচিত হয়েছে রিচার্লিশনের গোলটিই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।