মোঃ তারাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর একটি টিম সৈয়দপুর শহরের অভিযান চালিয়েছে। এতে নকল ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান চলে। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সামসুল আলম। সাথে ছিলেন সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও থানার এস আই প্রফুল্ল।
শহরের শহীদ সামসুল হক সড়কে অভিযান কালে হিরো স্টোর নামে একটি পাইকারী মনোহরি দোকান থেকে মিরপুরী ও ইসপাহী চা পায়। যা ভেজাল পন্য। এছাড়া রাধুনী নকল সরিষা তেলও বিক্রি করা হচ্ছিল।
একারণে দোকান মালিক তাজুল ইসলামের ৩০ হাজার টাকা এবং একই সড়কের মাসুদ স্টোরের মালিক মাসুদ রানার ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।