সংবাদ বিজ্ঞপ্তিঃ
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র নির্বাহী সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন সুজন তালুকদার। আজ (রোববার ) বিকেল ৫ টায় তার নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেন অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্ণব। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক সামাজিক কাজের স্বীকৃতি সরুপ "উজ্জীবক" খেতাব পাওয়া সুজন তালুকদার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সন্তান। বর্তমানে তিনি বেশকিছু জাতীয় দৈনিক পত্রিকা ও সেচ্ছাসেবী সংগঠনে কর্মরত আছেন। সুজন তালুকদার পেশায় একজন তরুণ সাংবাদিক হলেও সমাজসেবামূলক বিভিন্ন কাজে তিনি বরাবরই ছিলেন নিবেদিতপ্রাণ।
এছাড়া অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবেও তার বেশ সুখ্যাতি রয়েছে। অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’য় যোগ দেয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগ্রযাত্রা’র প্রকাশক, সম্পাদকসহ সকল কলাকুশলীরা। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রকাশিত হয়ে আসা অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র ৭ম নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সুজন তালুকদার।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।