প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২২, ৪:২২ পূর্বাহ্ণ
মাতৃত্ব নিয়ে মুখ খুললেন; আলেয়া ভাট

বিনোদন ডেস্কঃ মা হয়েছেন এখনও এক মাস হয়নি। ইতোমধ্যেই তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের বাইরে দেখা গেছে। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
তিনি জানান, জীবনের এই নতুন পর্যায় অভিনেত্রীকে অনেকটাই বদলে দিয়েছে।মা হওয়ার পর নিজের প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে আলিয়া বলেন, “মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে। ”এই প্রসঙ্গেই আলিয়ার থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, “আমি যেভাবে কোনও চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।
এরই সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ইশা বলেন, “মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত। ”এই বছরটা আলিয়ার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ।
একদিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনই অন্যদিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি। প্রযোজনা করেছেন ‘ডার্লিংস’ ছবিটি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।