মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার জেলা কার্যালয়।
ভুয়া চিকিৎসকের নাম রতন সূত্রধর (৩৪) সে উপজেলার কানকিরহাট বাজার এলাকার রসরাজ সূত্রধরের ছেলে ।
নোয়াখালী ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসক রতন সূত্রধরের চেম্বারে অভিযান চালানো হয়। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে ভিজিট নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে ঠকিয়ে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।