স্টাফ রিপোর্টার নীলফামারী : প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে জেলা প্রশাসককে চাকরির সুপারিশ করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই প্রতারকের নাম মমিনুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্বরামখানা চৌধুরীটারি গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ চলাকালে প্রধানমন্ত্রীর দফতরের (১৫) পরিচালক পরিচয় দিয়ে নীলফামারী জেলা প্রশাসককে মোবাইল ফোনে এক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশ করেন মমিনুল। বিষয়টি পুলিশকে জানালে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।