বিনোদন ডেস্ক: দীর্ঘ লড়াই শেষ। রোববার (২০ নভেম্বর) ভারতীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
গেল ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতার হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। রাখা হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর জ্ঞান ফিরেনি। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এর আগে পর পর দুইবার মরণব্যাধি ক্যানসারকে জয় করেছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।