জয়পুরহাটে সৃজনী উচ্চ বিদ্যালয় পরিচালনার ভুয়া কমিটি ও বিভিন্ন জাল কাগজপত্র তৈরির অভিযোগে জেলা কৃষক লীগের সভাপতি ও বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরীসহ তিনজনের নামে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আব্দুল লতিফ খান।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন-বামনপুর গ্রামের আব্দুল ওহাব (৫০) ও সগুনা গোপিনাথপুর গ্রামের মিজানুর রহমান।
ফিরোজা চৌধুরী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও জেলা কৃষক লীগের সভাপতি। অন্যদিকে মিজানুর রহমান সৃজনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজ কোর্ট-১ এ মামলাটি দায়ের করেন সৃজনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ম. নূরনবী। এসময় আদালত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।