স্টাফ রিপোর্টার ঢাকা : ফার্মাসিস্ট পদে স্বাস্থ্য অধিদফতর বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে সর্বমোট ৬২৭ জন ফার্মাসিস্ট নিয়োগ দেবে।
অধিদফতরে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিটি বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে ১১তম গ্রেড, ১২,৫০০-৩০,২৩০ বেতন স্কেলে মোট ৬২৭ জন নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
যেভাবে আবেদন করা যাবে:
আবেদন করতে হবে অনলাইনে। ওয়েব সাইটের (http://dghsp.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতবিার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে। আবেদন জমা দেয়ার শেষ সময় ১৬ ডিসেম্বর বিকেল ৫টা। অনলাইনে আবেদন জমা দেয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করে করতে হবে।
আবেদন সাবমিট করার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএসের মাধ্যমে ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদের জন্য পরীক্ষার ফি বাবাদ ৩০০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবাদ ৩৪ টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ১৬ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।