নসিমন ও বাস সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত
সিরাজগঞ্জের প্রতিনিধিঃ সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে, বাস-নছিমন মুখামুখি সংঘর্ষে ২জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রবিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত সেরুখার ছেলে ঠানডুমিঞা(৩০) ও মৃত আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০) এসময় নিহত হয়। আহতদের পরিচয় পাওয়া যায় নাই। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস দবিরগঞ্জ এলাকায় পৌছালে বিপরিত থেকে আশা নছিমন গাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।...
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।