চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে মামলার শুনানিতে ভুয়া দলিল উপস্থাপন করায় মো. ইদ্রিস (৫৪) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর বুধবার বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ দণ্ড দেন। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. ইদ্রিস বাঁশখালী থানার বৈলগাঁও ইউনিয়নের আবদুস সোবহানের ছেলে।বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এক মিস মামলার শুনানিতে ভুয়া দলিল উপস্থাপন করায় দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মো. ইদ্রিস নামের একজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেক মিস মামলায় ভুয়া দলিল উপস্থাপন করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।