প্রধান প্রতিবেদক ঢাকা : জালিয়াতি ও প্রতারণার একটি মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান-২ এর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ জানান, চলতি বছরের গত ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
এদের মধ্যে প্রথম আসামি আবু ইউসুফ ও দ্বিতীয় আসামি রিয়াজুলকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় ড. এরতেজাকে গুলশান-২ এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বলে জানান আবু ইউসুফ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।