কুমিল্লা বিশেষ প্রতিনিধি,মোঃ জহির হোসেনঃ
আজ সারাদিন ব্যাপি বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের এমরানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুম মাওলানা মাস্টার মোঃ আব্বাছ আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বরুড়া ও পার্শ্ববর্তি উপজেলার বাইশটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ২১জন শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও এডি ফারুকের সঞ্চলনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন ও সোনাইমুড়ী আলিম মাদ্রাসার প্রভাষক এসএম কামরুল ইসলাম বকুল সহ আরো অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি। আলোচনা অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলা মোহাম্মদ তফাজ্জল হোসেন। অনুষ্ঠানের উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী, অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম, আবুল কাসেম ও মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।