শেখ তিতুমীর রিপোর্ট (পিআইডি) ঢাকাঃ- রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।
একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।