স্টাফ রিপোর্টার ফরিদপুর : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি রুকুকে (৪০) ফরিদপুর উপজেলার ভাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বাগমারার তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফরিদপুর ভাঙ্গা থানার এক হোটেলে থেকে তাকে গ্রেফতার করে। সে চৌকিরপাড়া গ্রামের সুলতানের ছেলে লোকমান ওরফে (রুকু) কে ।
তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি এসআই জিলালুর রহমান সাপ্তাহিক অভিযোগ কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামি রুকু বেশ কিছুদিন ধরেই আত্মগোপন করেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ভাঙ্গা থানা এলাকার এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বাগমারা থানায় মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, বাগমারা উপজেলায় তাহেপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় গত ৭ আগস্ট মামলা করেন ওই বৃদ্ধার বড় মেয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।