নোয়াখালী প্রতিনিধি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা এবং র্যালি সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা কেক কাটা ও দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মো. শহিদ উল্যাহ খান সোহেল। এর আগে শেখ রাসেল দিবসে প্রতীকীতে ফুল দিয়ে শ্রদ্ধা পৌর মেয়র ও কর্মকর্তা এবং কাউন্সিলররা। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেন এলজিইডির নির্বাহী১ প্রকৌশলী একরামুল হক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।