চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে উপজেলার নোয়াখলা অলি ভূঁইয়া বাড়ির সামনে থেকে এক মাদক কারবারিকে ৭০পিছ ইয়াবা সহ আটক করে। আটককৃত মাদক কারবারি ঐ বাড়ির আবুল কাশেমের ছেলে মনির হোসেন প্রকাশ মনু ভূঁইয়া (৪৭)। থানা সূত্রে জানা যায়, আটককৃত মনিরের নামে চাটখিল থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।