মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল পৌরসভার পুর্ব বাজার ব্যাংক রোড ও কাঁচা বাজার রোডকে অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া। শুক্রবার বিকেলে গ্রাম্যমান আদালত পরিচালনা করে, রাস্তা দখল করে ফুটপাতে গড়ে তোলা দোকান পাট উচ্ছেদ করেন তিনি। চাটখিল পৌরসভার বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই উচ্ছেদের ফলে বাজারে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাছাড়া জনগনের চলাচলে দুর্ভোগ কিছুটা কমবে। ফুটপাত দখল মুক্ত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাটখিল পৌরসভার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন। কোন ভাবেই যেন ফুটপাত আবার অসাধু ব্যবসায়ীদের দখলে চলে না যায়, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন পৌরবাসী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।