
২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নোয়াখালীর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের বরাত দিয়ে, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম দৈনিক নয়া বঙ্গবাজারকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন গ্রেফতারকৃত, কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।