মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলো, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো.আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো.লোকমান হোসেনের ছেলে মো.ইফতেখার নাবিল লিমন (২৪)।বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি)মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।