মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে চৌমুহনী পুলিশ ফাঁড়ির এস আই জাহিদের নেতৃত্বাধীন একটি টিম। (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো.জহির (৩৫), পিতা-কোব্বাত মিয়া, সাং-নরোত্তমপুর (কোব্বাত মিয়ার বাড়ি), থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী। নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।