নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম শান্ত (২৩) জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শান্ত বসুরহাট উত্তর বাজারের শাহীন ওয়ার্কসপ মেটালে চাকরি করত। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দোকানের অন্য কর্মচারি আরজুসহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করার সময় হঠাৎ শান্ত বিদ্যুস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক সঙ্গে থাকা আরজু দোকানের মেইন সুইচ বন্ধ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।