মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম কে ফেসবুকে কমেন্ট বক্সে হত্যার হুমকি ও সামাজিক মানহানি করে আবদুল্লাহ চাটখিল (ইংরেজিতে লেখা) আইডি থেকে মন্তব্য করার অভিযোগে চাটখিল থানায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এমপি’র ব্যক্তিগত সহকারি রবিউল এইচ ভূঁইয়া জিডি করেন। জিডি সূত্রে জানা যায় ঐ ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে প্রধানন্ত্রী শেখ হাছিনা সহ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে আসছে। চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত ফেসবুক আইডিধারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।