নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.মহিন উদ্দিন (৭৫)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালের একটি পুকুর মরদেহ উদ্ধার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট পশ্চিম বাজার সংলগ্ন মজু মিয়ার বাড়ির সামনের পুকুর থেকে বৃদ্ধ মো. মহিন উদ্দিনের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানায়, বৃদ্ধ মহসিন ভারসাম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়তে গিয়ে তিনি পানিতে পড়ে ডুবে মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।