আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
ইপিজেড থানাধীন ইয়ংওয়ানের নতুন ভবনে কাজ করার সময় ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল এগারোটায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ইয়ংওয়ানের নির্মাণাধীন ভবনে কাজ করা সময় ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রী নুরনবী (১৮)। আহতাবস্থায় নুরনবীকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ শীলাব্রত বড়ুয়া সাংবাদিকদের বলেন, হাসপাতালে নুরনবী নামে গুরুতর আহত এক শ্রমিককে আনা হয়। কতর্বব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।