
** আবার এলো ফাগুন **
মহুয়া চক্রবর্তী
আজ বসন্ত এসেছে দ্বারে
তোমার নাম করে শুভেচ্ছা জানায় মোরে।
আবিরের ডালি নিয়ে নানা রঙের সম্ভারে।
আজ বকুল পেয়েছে ছাড়া,
জানো করবিও তাই দিচ্ছে সারা
কৃষ্ণচূড়ার রঙে আজ
সবার মন হয়েছে আত্মহারা।
মধুর সুরে সে ডাকে আমায় কাছে এসে
বারে বারে ফাঁকি দিয়ে চলে যায় ছলনার শেষে
রাখিতে চাই, বাধিতে চাই যারে
আঁধারে তাহা মিলায় ,সে যে মিলায় চারিধারে
তারে আমি খুঁজে ছিনু
ঘরের লোকের অন্বেষণে
সে যে আমায় মিছেই কাদায় ক্ষনে ক্ষণে।
প্রতিবছর ফাগুন আসে সেই ফিরে
কিন্তু এ মনে কখনো কোনখানে
রং লাগে না কোন কোণে।
এখন যে পাতা ঝরার দিন
আধো আবছায়া পুরনো স্মৃতিগুলো
আজ হচ্ছে মলিন।
আজও আমি ছুটে যাই কৃষ্ণচূড়ার কাছে
তোমাকে ছুঁতে পাব বলে,
দিনের শেষে শূন্য হাতে
সে দেখা দেয় নিশীথরাতের স্বপ্নবেশে।
যাবার পথে আকাশ তলে
যখন রাঙা হবে চোখের জলে
ঝরা পাতা পড়বে সেদিন ঝরোঝরো
আমার শেষ ফুলে সেদিন তোমার সাঝিঁ ভরো।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।