
~ মাতৃভূমি ~
পিনাকী গাঙ্গুলী
ভারত আমার মাতৃভূমি
ভারত আমার মা
বিশ্ব জুড়ে যতই খোঁজো
নেই কো তুলনা ।
মুনি ঋষির দেশ যে মোদের
তবুও সকল ধর্ম
থাকছে মিশে , মিলে মিশে
নেই কলহ কর্ম ।
নানান জাতির নানান ভাষা
হরেক রকম রীতি
এরই মাঝে আমরা মহান
নেই কোন বিচ্যুতি ।
গোমুখ থেকে গঙ্গা মাতার
পবিত্র প্রবাহ
শুচি সুদ্ধ হচ্ছি মোরা
করলে অবগাহ ।
ধবল গিরির উচ্চ শিখর
শেখায় উচ্চ শির
সুভাষ চন্দ্র বীর বরেন্য
ভারত শ্রেষ্ঠ বীর ।
রবীন্দ্র নাথ , কাজী নজরুল
আছেন সত্যজিৎ
এরাই হলেন স্তম্ভ মোদের
ভারত মাতার ভীত । ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।