
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় একমাস নানা সভা সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সেসব সভার প্রস্ততি মোতাবেক প্রায় তিন থেকে চারশত নেতাকর্মী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ভীড় জমিয়েছেন, হোটেলগুলোতে জায়গা না পেয়ে বিভিন্ন কটেজ ভাড়া নিয়ে সেখানে অবস্থান নেয়ার ব্যবস্থা করেছেন তারা। অনেকে আজ লন্ডন থেকে ফ্লাইটে করে গ্লাসগো যাচ্ছেন। শেখ হাসিনার পুরো সফর জুড়েই তারা তাদের প্রতিবাদ চালু রাখবেন বলে জানিয়েছেন।
লন্ডন মহানগর যুবদলের সভাপতি, সিরাজুল ইসলাম মামুন বলেন, শুধু যুবদল নয় বিএনপির প্রতিটা সংগঠন এই আন্দোলনে সরব হয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অতিথিরা আসবেন এই সম্মেলনে, তাই সারা বিশ্বের মানুষ জানুক, কিভাবে অন্যায় অবিচারের মাধ্যমে বাংলাদেশে বিরোধী শক্তিকে মুছে দিতে চাইছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।