
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়।
ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি উল্টে যায়। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থালে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন।
মুজিবুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।