
আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ওসি সালাহ উদ্দিন মিয়া জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বলেন, মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার শেল, লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির দাবি, সংঘর্ষের সময় ৬০ জনের বেশি নেতাকর্মী আহত এবং শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।