
এদিকে ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ ও ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেছেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।
ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে।
বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।
ফেসবুকের যোগাযোগ বিভাগের কর্মকর্তা অ্যান্ডি স্টোন টুইটারে বলেন, আমরা এ বিষয়ে অবগত। কিছু কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে অ্যাক্সেস করতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এ অসুবিধার জন্য দুঃখিত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।